গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার · যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বালক ২০২৬ বালিকা ২০২৬
প্রথম পাতা / নির্দেশিকা

টুর্নামেন্ট নির্দেশিকা

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় — তৃতীয় সংস্করণ, জানুয়ারি ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৮)
পরিচালনা নির্দেশিকা (সংক্ষিপ্ত)

ধারা ১অংশগ্রহণ ও বয়স

  1. ১.১

    উপজেলা পর্যায়ে খেলা শুরুর নির্ধারিত তারিখে খেলোয়াড়দের বয়স অনূর্ধ্ব-১৮ বছর হতে হবে।

  2. ১.২

    বয়স প্রমাণে ডিজিটাল জন্মসনদ, পিইসি পরীক্ষার ছবিযুক্ত প্রবেশপত্র বা জেএসসি রেজিস্ট্রেশন/অ্যাডমিট কার্ডসহ জন্মনিবন্ধনের (অনলাইন) প্রিন্টেড কপি দাখিল বাধ্যতামূলক।

  3. ১.৩

    বিকেএসপিতে বর্তমানে অধ্যয়নরত কোনো খেলোয়াড় অংশ নিতে পারবে না।

  4. ১.৪

    এক ইউনিয়ন/উপজেলা/জেলা/বিভাগের খেলোয়াড় অন্য এলাকার হয়ে খেলতে পারবে না।

  5. ১.৫

    দলের সদস্য ২০ জন: ১৮ জন খেলোয়াড়, ১ জন কর্মকর্তা ও ১ জন কোচ।

ধারা ২দলের তালিকা

  1. ২.১

    খেলার নির্ধারিত তারিখের ৭ দিন পূর্বে ছবিসহ দলের তালিকা টুর্নামেন্ট কমিটির সদস্য সচিবের নিকট জমা দিতে হবে।

  2. ২.২

    খেলা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে রেফারির নিকট খেলোয়াড় তালিকা প্রদান করতে হবে।

  3. ২.৩

    টুর্নামেন্ট শুরু হওয়ার পর নতুন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে না।

ধারা ৩খেলার নিয়ম

  1. ৩.১

    সকল খেলা নকআউট পদ্ধতিতে; বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি অনুসারে পরিচালিত।

  2. ৩.২

    নির্ধারিত সময়ে অমীমাংসিত হলে ৫+৫ মিনিট অতিরিক্ত সময়, তারপর টাইব্রেকার। যুগ্ম-চ্যাম্পিয়ন নেই।

  3. ৩.৩

    ৭ জনের কম খেলোয়াড় থাকলে প্রতিপক্ষ ২-০ গোলে জয়ী; উভয় দলে ৭ জনের কম হলে খেলা পরিত্যক্ত।

  4. ৩.৪

    নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত না থাকলে ১৫ মিনিট অপেক্ষার পর উপস্থিত দল জয়ী।

  5. ৩.৫

    মাঠের আয়তন কমপক্ষে দৈর্ঘ্য ১০০ মিটার ও প্রস্থ ৬৪ মিটার।

ধারা ৪শৃঙ্খলা, অভিযোগ ও আপিল

  1. ৪.১

    খেলা শেষের ১ ঘণ্টার মধ্যে ৫০০ টাকা জমাসহ লিখিত অভিযোগ; পক্ষে রায় হলে অর্থ ফেরত।

  2. ৪.২

    শৃঙ্খলা উপকমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ ঘণ্টার মধ্যে আপিল; টুর্নামেন্ট কমিটি ১২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

  3. ৪.৩

    পাতানো খেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দল ২ বছরের জন্য নিষিদ্ধ।

  4. ৪.৪

    রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত।

ধারা ৫পুরস্কার

  1. ৫.১

    জাতীয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে নগদ আর্থিক পুরস্কার ও খেলোয়াড়দের ব্যক্তিগত পদক।

  2. ৫.২

    প্রতিটি পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপকে ট্রফি ও পদক; শ্রেষ্ঠ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা ফাইনালকে পুরস্কার।

  3. ৫.৩

    পরপর তিনবার চ্যাম্পিয়ন/রানার্স আপ হলে গোল্ডকাপ/সিলভারকাপ স্থায়ীভাবে প্রদান।

  4. ৫.৪

    প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপি ও বাফুফের ডেভেলপমেন্ট উইংয়ের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ।