ধারা ১অংশগ্রহণ ও বয়স
- ১.১
উপজেলা পর্যায়ে খেলা শুরুর নির্ধারিত তারিখে খেলোয়াড়দের বয়স অনূর্ধ্ব-১৮ বছর হতে হবে।
- ১.২
বয়স প্রমাণে ডিজিটাল জন্মসনদ, পিইসি পরীক্ষার ছবিযুক্ত প্রবেশপত্র বা জেএসসি রেজিস্ট্রেশন/অ্যাডমিট কার্ডসহ জন্মনিবন্ধনের (অনলাইন) প্রিন্টেড কপি দাখিল বাধ্যতামূলক।
- ১.৩
বিকেএসপিতে বর্তমানে অধ্যয়নরত কোনো খেলোয়াড় অংশ নিতে পারবে না।
- ১.৪
এক ইউনিয়ন/উপজেলা/জেলা/বিভাগের খেলোয়াড় অন্য এলাকার হয়ে খেলতে পারবে না।
- ১.৫
দলের সদস্য ২০ জন: ১৮ জন খেলোয়াড়, ১ জন কর্মকর্তা ও ১ জন কোচ।
ধারা ২দলের তালিকা
- ২.১
খেলার নির্ধারিত তারিখের ৭ দিন পূর্বে ছবিসহ দলের তালিকা টুর্নামেন্ট কমিটির সদস্য সচিবের নিকট জমা দিতে হবে।
- ২.২
খেলা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে রেফারির নিকট খেলোয়াড় তালিকা প্রদান করতে হবে।
- ২.৩
টুর্নামেন্ট শুরু হওয়ার পর নতুন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে না।
ধারা ৩খেলার নিয়ম
- ৩.১
সকল খেলা নকআউট পদ্ধতিতে; বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি অনুসারে পরিচালিত।
- ৩.২
নির্ধারিত সময়ে অমীমাংসিত হলে ৫+৫ মিনিট অতিরিক্ত সময়, তারপর টাইব্রেকার। যুগ্ম-চ্যাম্পিয়ন নেই।
- ৩.৩
৭ জনের কম খেলোয়াড় থাকলে প্রতিপক্ষ ২-০ গোলে জয়ী; উভয় দলে ৭ জনের কম হলে খেলা পরিত্যক্ত।
- ৩.৪
নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত না থাকলে ১৫ মিনিট অপেক্ষার পর উপস্থিত দল জয়ী।
- ৩.৫
মাঠের আয়তন কমপক্ষে দৈর্ঘ্য ১০০ মিটার ও প্রস্থ ৬৪ মিটার।
ধারা ৪শৃঙ্খলা, অভিযোগ ও আপিল
- ৪.১
খেলা শেষের ১ ঘণ্টার মধ্যে ৫০০ টাকা জমাসহ লিখিত অভিযোগ; পক্ষে রায় হলে অর্থ ফেরত।
- ৪.২
শৃঙ্খলা উপকমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ ঘণ্টার মধ্যে আপিল; টুর্নামেন্ট কমিটি ১২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
- ৪.৩
পাতানো খেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দল ২ বছরের জন্য নিষিদ্ধ।
- ৪.৪
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত।
ধারা ৫পুরস্কার
- ৫.১
জাতীয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে নগদ আর্থিক পুরস্কার ও খেলোয়াড়দের ব্যক্তিগত পদক।
- ৫.২
প্রতিটি পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপকে ট্রফি ও পদক; শ্রেষ্ঠ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা ফাইনালকে পুরস্কার।
- ৫.৩
পরপর তিনবার চ্যাম্পিয়ন/রানার্স আপ হলে গোল্ডকাপ/সিলভারকাপ স্থায়ীভাবে প্রদান।
- ৫.৪
প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপি ও বাফুফের ডেভেলপমেন্ট উইংয়ের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ।